ব্রাজিলের আদালতে ফেসবুকের বিজ্ঞাপন তদন্তের নির্দেশ

৫ মার্চ, ২০২১ ১৯:৩০  
ফেসবুকের মাধ্যমে আমাজন রেইনফরেস্টের সংরক্ষিত এলাকা বিক্রি তদন্তের নির্দেশ দিয়েছে ব্রাজিলের সুপ্রিম ফেডারেল আদালত। বিবিসির’র একটি অনুসন্ধানী প্রতিবেদনের উদ্ধৃত করে দেশটির অ্যাটর্নি জেনারেল এবং বিচার মন্ত্রণালয়কে তদন্ত করতে বলেছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি লুইস রবার্তো বারোসো । বিবিসি’র ওই খবরে ফেসবুকের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের মধ্যে ১০০০ ফুটবল পিচের মতো  আকারে বড় প্লট বিক্রির তদন্ত করে দেখেছে ওই প্লটগুলো আমাজন বনের। এভাবে বন বিক্রির বিজ্ঞাপন দেখে বিস্ময় প্রকাশ আদালত সরকারকে "যথাযথ দেওয়ানি এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ" করার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে ফেসবুক বলেছে, তারা "স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করতে প্রস্তুত"। কিন্তু  তারা এই বাণিজ্য বন্ধ করতে স্বাধীন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আমাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট এবং একটি গুরুত্বপূর্ণ কার্বন স্টোর যা বিশ্ব উষ্ণায়নের গতি মন্থর করে। এটা প্রায়  ৩ মিলিয়ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী, এবং ১ মিলিয়ন আদিবাসীদের বাসস্থান।